সাংবাদিকতায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন মানিক মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৭:৪৩আপডেট : ০১ জুন ২০২২, ১৭:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, সংবাদপত্র যতদিন থাকবে, সাংবাদিকতায় যারা কাজ করবেন, কোনও না কোনও পর্যায়ে, কখনো না কখনো অনুপ্রেরণার উৎস হয়ে, চেতনার অফুরান উৎস হিসেবে সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বুধবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আখতারুজ্জামান বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মানিক মিয়া কাজ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুকে নানাভাবে যে অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছেন, তাও এদেশের মানুষ স্মরণ রাখবে৷

তিনি বলেন, জাতির অন্যতম নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ মানিক মিয়া। বঙ্গবন্ধুর লেখায় বহু মানুষের নাম নেই, কিন্তু মানিক মিয়ার নাম উল্লেখ আছে। তিনি বহু মানুষকে চিনতেন, অনেককে হক সাহেব, ভাসানী সাহেব এমনটি বলতেন। সবার নাম কিন্তু বইয়ে লিখেননি। আবার ভাই বলেও লেখায় কাউকে উল্লেখ করেননি। কিন্তু কারাগারের রোজনামচায় তিনি বলেছেন মানিক ভাই। মানিক মিয়াকে জাতির পিতা সব সময় শ্রদ্ধা করতেন এবং তার অবদানের কথা স্বীকার করতেন।

তিনি আরও বলেন, ৬ দফা প্রণয়নে যে কয়জন মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন তার মধ্যে মানিক মিয়া উল্লেখযোগ্য। ইত্তেফাকের মাধ্যমে ছয় দফা গণমানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তখন মানিক মিয়াকেও গ্রেফতার করা হয়। ইত্তেফাক বন্ধ করে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহসভাপতি মানিক লাল ঘোষসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম