পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর মৃত্যু, ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১৬:৫৭আপডেট : ০২ জুন ২০২২, ১৬:৫৭

রাজধানীর রমনায় পুলিশ কর্মকর্তার বাসায় মারা যাওয়া গৃহকর্মী মৌসুমির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. শামিমা আফরোজ।

মর্গ সূত্রে জানা গেছে, প্যাথলোজিক্যাল পরীক্ষার জন্য নিহতের নেক টিস্যু ও ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে, এতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রিফাত নূরের উপস্থিতিতে মৌসুমির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রমনা থানার উপ-পরিদর্শক এসআই  আমেনা খানম।

এসআই  আমেনা খানম বলেন, মৌসুমি অজ্ঞাত কোনও কারণে আত্মহত্যা করেছে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

উল্লেখ্য, বুধবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজনীতির রমনা অফিসার্স কোয়ার্টারের ‘শিমুল ভবনের’ ১৩ তলার ১৪/এ নম্বর  বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌসুমির  মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

/এআইবি/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম