বিমানবন্দর থানার কাওলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২২, ০০:২৭আপডেট : ০৩ জুন ২০২২, ০০:২৭

রাজধানীর বিমানবন্দর থানার কাওলা সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকায় বজ্রপাতে মো. রাহাত আহমেদ (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২জুন) বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। রাহাত উত্তরা কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের বড় ভাই রাকিব হোসেন ও প্রত্যক্ষদর্শী বন্ধু মো. সিয়াম জানিয়েছেন, কাওলা সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার এলাকার মাঠে রাহাতের বন্ধুরাসহ অন্যরা ফুটবল খেলছিলাম। মাঠের পাশে আম গাছের নিচে দাঁড়িয়ে ছিলো রাহাত। সেখানে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সে গাছের নিচে অচেতন হয়ে পড়ে।

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাংলাদেশ মেডিকেল এবং পরে সেখান থেকে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত রাহাত কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রাম ভূইয়া পাড়া গ্রামের মো. নুরুন্নবীর ছেলে। তিনি কাওলা মধ্যপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

/এআইবি/আরটি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম