বছিলায় জুতার কারখানায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ২৩:১৬আপডেট : ০৬ জুন ২০২২, ২৩:১৬

রাজধানীর বছিলা আবাসিক এলাকার ১০ নম্বর রোডে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের  মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাড়ে ১০টার পর নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে এলে পরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এ পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

আবাসিক এলাকায় জুতার কারখানা কীভাবে রয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের কারণে আশপাশে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যেহেতু চামড়া জাতীয় পণ্য পুড়ছে, সে কারণে ধোঁয়ার কালো কুণ্ডলি দেখা যাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান