কানাডা গেছেন বিমান বাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৭:৪৩আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:০০

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তার স্ত্রী এবং ৩ জন সফরসঙ্গীসহ  রবিবার (১২ জুন) ৮ দিনের সরকারি সফরে কানাডা গেছেন। রয়েল কানাডিয়ান বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মেইনজিজারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে যান।

সোমবার (১৩ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কানাডা অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ববি কউন এবং কানাডিয়ান গ্লোবাল অ্যাফেয়ার্সের সহকারী উপমন্ত্রী পল থোপ্পিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ভ্যাঙ্কুবার প্রদেশে অবস্থিত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান ক্যাসকেড অ্যারোস্পেস, ম্যাক্সক্রাফট এভিওনিকস ফ্যাসিলিটিস এবং হেলিওয়েলডার্স কানাডা ফ্যাসিলিটি পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তিনি ক্যাসকেড অ্যারোস্পেসে সংস্কার প্রক্রিয়ার অধীনে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমানের বর্তমান অবস্থা সরেজমিন ঘুরে দেখবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণসহ অন্যান্য পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে। বিমান বাহিনী প্রধান আগামী ২৩ জুন দেশে ফিরবেন।

 

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি