আজ বিশ্ব শরণার্থী দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৩:০৬আপডেট : ২০ জুন ২০২২, ১৩:০৬

যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, চরমপন্থা, দারিদ্র, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্য সংকট; প্রভৃতি ইস্যুতে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে। আর এর প্রভাবে শরণার্থীর সংখ্যাও বেড়েই চলছে। সবশেষ এর বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধের ফলে বিশ্বে শরণার্থীর সংখ্যা ইতোমধ্যে ১০ কোটি ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

এমন বিরূপ পরিবেশেই বিশ্বব্যাপী আজ (২০ জুন) পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের অধিকার রক্ষায় ইউএনএইচসিআর প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে। জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালন করছে দিবসটি।

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) তথ্য মতে, ২০২১ সালে বিশ্বে উদ্বাস্তুর সংখ্যা ছিল ৮ কোটি ৯৩ লাখ, যা ২০২২ সালে বেড়ে ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ২০২১ সালের উদ্বাস্তুদের মধ্যে ২ কোটি ৭১ লাখ ছিল শরণার্থী এবং বাকিদের কেউ রাষ্ট্রহীন, কেউ আশ্রয়প্রার্থী, কেউ আবার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ। তবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা (৫ কোটি ৩২ লাখ) ছিল সবচেয়ে বেশি। শরণার্থীদের ৬৯ শতাংশই পাঁচটি দেশ—যথাক্রমে সিরিয়া (২৭ শতাংশ), ভেনিজুয়েলা (১৮ শতাংশ), আফগানিস্তান (১১ শতাংশ), দক্ষিণ সুদান (৯ শতাংশ) ও মিয়ানমার (৫ শতাংশ) থেকে আগত এবং অবশিষ্ট ৩১ শতাংশ অন্যান্য দেশ থেকে আসা শরণার্থী। 

শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর মধ্যে উচ্চ আয়ের দেশ মাত্র ১৭ শতাংশ, মধ্যম আয়ের ৪০ শতাংশ, নিম্নমধ্যম আয়ের দেশ ২১ শতাংশ এবং নিম্ন আয়ের দেশ ছিল ২২ শতাংশ। তবে বেশির ভাগ শরণার্থী আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে (৭২ শতাংশ)।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
ছয় দেশের সংঘাত থেকে ৭০ ভাগেরও বেশি শরণার্থীর জন্ম
বিশ্ব শরণার্থী দিবসএখনও নিজ দেশ দেখেনি হাজার হাজার রোহিঙ্গা শিশু, সংকট বাড়ছে
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন