বিজেএমসি চেয়ারম্যানের আশ্বাসে পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৯:৩৩আপডেট : ২০ জুন ২০২২, ১৯:৩৩

বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) চেয়ারম্যান মুহাম্মদ সালেহউদ্দীনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন শ্রমিকরা। এর আগে সকালে প্রেসক্লাবে সমাবেশের পর বিজেএমসি অফিস ঘেরাও করে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য। সংগঠনটির আহ্বায়ক রুহুল আমিন সোমবার (২০ জুন) বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দুই বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৫টি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতন ও পাটকল খুলে দেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

রুহুল আমিন জানান, চার দফা দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করেন তারা। পরে দাবি আদায়ে তারা বিজেএমসি কার্যালয় ঘেরাও করে তার সামনে অবস্থান নেন।

এ দিন বিকাল ৫টার দিকে বিজেএমসি চেয়ারম্যানের সঙ্গে আন্দোলনকারীদের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন বলে জানান রুহুল আমিন।

দাবিগুলো হলো—বন্ধ থাকা খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুটমিল, আর আর জুটমিল ও কে এফ ডি জুটমিলের এরিয়ার টাকাসহ সব ধরনের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করা। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো অনতিবিলম্বে রাষ্টীয় উদ্যোগে চালু করা। নাম জটিলতায় ভুক্তভোগী হওয়া স্থায়ী-বদলি শ্রমিকদের বকেয়া পরিশোধ করা। শ্রমিকের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ২০২০ সালে বন্ধ হওয়া ৫টি পাটকলের প্রায় ১১ হাজার শ্রমিকের এরিয়ার টাকাসহ বেতন বকেয়া রয়েছে। করোনাকালে দীর্ঘদিন ধরে এসব শ্রমিকরা মানোবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে এই ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনের সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সোনালি আঁশ খ্যাত পাটপণ্যের চাহিদা এখন বিশ্বব্যাপী ব্যাপক হারে বাড়ছে। এর ফলে পাট ও পাটপণ্যের সুদিন ফিরলেও সরকার উল্টো পথে হাঁটছে। এতে দেশের অর্থনীতিতে এই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ থাকলেও সেটি থমকে আছে।

লোকসানের কারণে ২০২০ সালে একযোগে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে ৫টি ছাড়া বাকিগুলোর বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা। এ কারণে ক্ষতিগ্রস্ত এই ৫ কলের শ্রমিকরা তাদের বকেয়া পরিশোধে আন্দোলনে নামেন। সেইসঙ্গে বন্ধ থাকা পাটকলগুলো আবার চালু করার দাবি করছেন তারা।

 

/এমআরএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম