রাবিতে উদীচী নির্মিত চলচিত্র উৎসব বৃহস্পতিবার

রাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নির্মিত একদিনের প্রামাণ্য চলচ্চিত্র উৎসব আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। উদীচী রাবি সাংসদের আয়োজনে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল পাঁচটায় চারটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হবে। উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের সম্পাদক প্রদীপ ঘোষ এ চলচ্চিত্রগুলো নির্মাণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সহযোগিতায় দশ টাকা প্রবেশ মূল্যে এ উৎসবে ম্যাডোনা তেতাল্লিশ, ভাসানপানি, ক্ষতচিহ্ন ও দ্বীপান্তরের রাজবন্দী চলচিত্র দেখানো হবে।
উদীচী রাবি সংসদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার জানান, জয়নাল আবেদীনের জীবনী ও শিল্পকর্ম নিয়ে ম্যাডোনা তেতাল্লিশ, দেশের হাওড় অঞ্চলের বর্তমান অবস্থা নিয়ে ভাসানপানি, যশোর ও নেত্রকোনায় উদীচীর সদস্যদের ওপর হামলার ঘটনা কেন্দ্র করে ক্ষতচিহ্ন এবং কমরেড রবি নিয়োগীর জীবনী অবলম্বনে এ দ্বীপান্তরের রাজবন্দী চলচ্চিত্র নির্মিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বুথ ছাড়াও চলচ্চিত্র শুরুর আগে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম