মামলার খরচ চালাতো ছিনতাই করে

রিয়াদ তালুকদার
০২ জুলাই ২০২২, ১৯:০০ আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৫:০৬

গাড়ি চুরির পর সেই গাড়ি দিয়েই চালাতো ছিনতাই ও মাদক সরবরাহের কাজ। ধরা পড়ে কয়েকবার জেলও খেটেছে। বেরিয়ে আবার একই কাজ করতো। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সেসব মামলার খরচ যোগাতো ছিনতাই করা টাকা দিয়ে। এমনই এক চোরাই গাড়ি ও ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ঢাকা জেলার কর্মকর্তারা।

১ জুলাই (শুক্রবার) মোহাম্মদপুরের তিন রাস্তা ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতারকৃতরা হলো, মাদারীপুর জেলার শিলারচর গ্রামের মামুনুর রশিদ (৩৬) এবং লক্ষ্মীপুর জেলার মোজাম্মেল হোসেন (৪৫)।

গত ৪ জুন কেরানীগঞ্জের একটি ভাড়া-বাসা থেকে একটি নিশান প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ ১২-৯০১৩) চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক জাহাঙ্গীর আলম বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সেই মামলার তদন্ত করতে গিয়ে ১ জুলাই মোহাম্মদপুরের তিন রাস্তা এবং চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আসামি মামুন ও মোজাম্মেলকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২ জুলাই ভোরে কিশোরগঞ্জ সদর থানাধীন মারিয়া ইপিজেড এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। আসামিরা বিভিন্ন টাওয়ার থেকে ব্যাটারি ও দোকানের তালা কেটে মালপত্র চুরির কথাও স্বীকার করেছে। সেইসঙ্গে চক্রের আরও সদস্যের নাম-পরিচয় প্রকাশ করেছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

পিবিআই বলছে, রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকায় তাদের তৎপরতা বেশি ছিল। তাদের তথ্য দেওয়ার কাজে কয়েকজন মাছ বিক্রেতাও জড়িত ছিল। চক্রের আরও ছয়-সাত সদস্য রয়েছে। তাদের একজন লিডারও আছে। সে কাজ ভাগ করে দিতো এবং তথ্য দিতো। এই চক্রের সঙ্গে কয়েকটি গাড়ির ওয়ার্কশপের কর্মীও জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুজনের বরাত দিয়ে অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাতের সময়টাকেই এরা কাজের জন্য বেছে নিতো। একজন মাছ বিক্রেতা হিসেবে ফেরি করে মাছ বিক্রি করতো। সে এসে তথ্য দিতো। এদের গ্রুপ অন্তত ৫টা গাড়ি চুরি করেছে বলে জানা গেছে। ৫-৭টি মোবাইল টাওয়ারের ব্যাটারিও চুরি করেছে।

পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, জিজ্ঞাসাবাদে মামুন ও মোজাম্মেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দুজন ফিল্ড পর্যায়ে কাজ করতো। চক্রের নেতা সম্পর্কেও তথ্য পেয়েছি। গ্রেফতারে অভিযান চলছে।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি-ছিনতাইয়ের মামলা আছে। সেগুলো নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি