রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ০৩:৪২আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৩:৪৪

রাজধানীর ধানমন্ডিতে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পিঠে ছুরিকাঘাতে জখম হয়েছেন মো. আকাশ (১৬)। তিনি ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। একই ঘটনায় পেটে ছুরিকাঘাতে জখম হয়েছেন মো. নাজিম হোসেন সাব্বির (১৮) । ১০ম শ্রেণির শিক্ষার্থী তিনি।

সোমবার (৪ জুলাই) বিকাল ছয়টার দিকে ধানমন্ডির পাঁচ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী মো. সিয়াম জানিয়েছেন, কথা কাটাকাটির এক পর্যায়ে দুই জনকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। আহত দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুই জন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আহত দুই জনের বাসা বাংলামোটর এলাকায়।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম