নেত্রকোনা সীমান্ত থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বির্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোরে জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
জাকারিয়া বলেন, ব্যাটালিয়নের ১৬ সদস্যের একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযানে সীমান্ত মেইন পিলার ১১৬৯ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতর ভরতপুর নামক এলাকা হতে এগুলো জব্দ করে। মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা মালামালগুলোর মধ্যে ভারতীয় সানজানা শাড়ি-৫০ পিস, সাগুন শাড়ি-১২০ পিস, এনভি ইনোভ্যাটিভ ডিজাইনার শাড়ি-১৬ পিস, সালমা সিল্ক শাড়ি-২০ পিস, হাস্ট কারঘা ওয়েভিং শাড়ি-৫৯ পিস এবং কারঘা শাড়ি-৮৫ ছিল পিস। যার মোট সিজার মূল্য ৯ লাখ ৭০ হাজার টাকা।
জব্দ করা চোরাচালানি মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানায় বিজিবি।








