৬ মাসে গ্রামীণফোনের নতুন গ্রাহক ৯ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৯:০৫আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৯:০৫

২০২২ সালের প্রথম ছয় মাসে প্রায় ৭ হাজার ৪২২ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন। গত বছর একই সময়ের তুলনায় রাজস্ব বৃদ্ধির হার ৫.২ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে আরও ৯ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যুক্ত হয়েছে, ফলে বছরের প্রথমার্ধ শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৬ লাখে। গ্রামীণফোনের ৪ কোটি ৬২ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ।

সোমবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং সময় ছিল। এ সময় দেশের উত্তরাঞ্চলে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়, যা ভয়াবহ বন্যার সৃষ্টি করে এবং লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আমরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য মেডিক্যাল ক্যাম্প চালু করে ক্ষতিগ্রস্ত কমিউনিটির পাশে দাঁড়িয়েছি।’

গ্রামীণফোন লিমিটেডের সিএফও ইয়েন্স বেকার বলেন, প্রথমার্ধে সামগ্রিক প্রবৃদ্ধির কারণে ইবিআইটিডিএ মার্জিন ৬১ দশমিক ১ শতাংশ নিয়ে ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে বছর প্রতি ৩ শতাংশ। ২৩ দশমিক ৩ শতাংশ মার্জিন নিয়ে প্রথমার্ধে অপারেটরটির কর পরবর্তী মোট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩০ কোটি টাকা।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি