সিপিএ’র রচনা প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের নশীন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৫:৪৩আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫:৪৮

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অনলাইন রচনা প্রতিযোগিতার সিনিয়র গ্রুপ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশের নশীন আবরেশি পিও। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (২৪ জুলাই) স্পিকার তার কার্যালয়ে এ পুরস্কার তুলে দেন।

এর আগে সিপিএ-র হেডকোয়ার্টার্স সেক্রেটারিয়েটের উদ্যোগে ‘সিপিএ ১১০তম এনিভারসারি কম্পিটিশন ফর ইয়ুথ: হোয়াট উইল ইউর পার্লামেন্ট লুক লাইক ইন দ্যা নেক্সট ১১০ ইয়ার্স’ শিরোনামে অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কমনওয়েলথভুক্ত দেশসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরণের সময় বিজয়ী নশীনের বাবা রাকিবুল ইসলাম ও মা সৈয়দা ইসমত আরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় স্পিকার বলেন, ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তি দেশের জন্য গৌরবের বিষয়।’ তিনি আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় নশীনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনের তার সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, পুরস্কার হিসেবে সিপিএ থেকে ১০০ পাউন্ড-এর একটি চেক প্রদান করা হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি