ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: পানিসম্পদ উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২২, ২০:০১আপডেট : ২৯ জুলাই ২০২২, ২০:০১

পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।’ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল মাঠে আয়োজিত ‘শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

উপমন্ত্রী শামীম বলেন, ‘খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে। এই যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা একেবারেই নষ্ট করে দিচ্ছে। সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য খেলাধুলার বিকল্প নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলেছেন বলে উল্লেখ করেন এনামুল হক শামীম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করছে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। তেমনি বাংলাদেশের ক্রীড়াঙ্গীনকে সমৃদ্ধ করতে বিশ্বমানের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়াবিদ গড়ে তোলা হচ্ছে।’

জেলা ও বিভাগীয় পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে উল্লেখ করে উপমন্ত্রী আরও বলেন, ‘একটা সময় ছিল একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে এটা সম্ভব হয়েছে।’

বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি শেখ নুরুল আমিন রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আক্তারুজ্জামান জীবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন ও ভোজেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদার প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের