মালিতে বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শনে শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৭:০২আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৭:০২

মালিতে বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জেযাঁ পিয়েখ ল্যাখোয়া। গত বুধবার (২৭ জুলাই) সেক্টর ইস্ট, গাও রিজিয়নের বাংলাদেশ ব্যাটালিয়ন-৮ পরিদর্শন করেন তিনি।

রবিবার (৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনের সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জেযাঁ পিয়েখ ল্যাখোয়া বাংলাদেশ ব্যাটালিয়ন-৮ স্থানীয়দের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তুলতে এবং জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও তিনি কন্টিনজেন্টের কর্মস্পৃহা ও সমঝোতাসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন্স মাল্টিডাইমেনশনাল ইনটিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি’র (মিনুসমা) স্পেশাল রিপ্রেজেনটেটিভ অব সেক্রেটারি জেনারেল (এসআরএসজি), ফোর্স কমান্ডার, পুলিশ কমান্ডার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালিতে বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শনে শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল

আন্ডার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশ ব্যাটালিয়ন-৮ এর কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল মো. বশিরুল হক আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশ ব্যাটালিয়ন-৮ মালিতে শান্তি, সামাজিক সংহতি এবং জাতীয় পুনর্মিলনকে ফিরিয়ে আনতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এই দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা মালির সাধারণ জনগণের পাশে সর্বদা সচেষ্ট থাকবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম