রাজধানীতে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ০৭:০০আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৭:০২

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাতে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন জান্নাতুল ও রেজাউল নামে দুই জন। পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া খবরের প্রেক্ষিতে হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্বামী পরিচয় দেওয়া সেই ব্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত আমরা তার অবস্থান সম্পর্কে জানতে পারবো বলে আশা করি। এছাড়া হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান