দূতাবাসের প্রচেষ্টায় দেশে ফিরলেন সৌদি প্রবাসী শিল্পী আক্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ০৯:১৫আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:১৬

সৌদি আরবে কর্মরত গৃহকর্মী শিল্পী আক্তার দেশে ফিরেছেন। রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় গত ১৪ আগস্ট দেশে ফেরেন তিনি। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার সৌদি প্রবাসী শিল্পী আক্তার সম্প্রতি দেশে ফিরতে টেলিফোনে তার পিতা-মাতার কাছে আকুতি জানান; যা গত ৮ আগস্ট কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়।

বিষয়টি দূতাবাসের নজরে এলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাৎক্ষণিকভাবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে গৃহকর্মী শিল্পী আক্তারকে তার পাওনা আদায় করে জরুরি ভিত্তিতে দেশে পাঠানোর নির্দেশনা দেন।

এ প্রেক্ষিতে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে কর্মরত বাংলাদেশি গৃহকর্মী শিল্পী আক্তারের কর্মস্থলের ঠিকানা ও পাসপোর্ট নম্বর সংশ্লিষ্ট বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ‌‘ফোর সাইট ইন্টারন্যাশনাল’ এর সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের ‘সমর্থন ও সহায়তা বিভাগ’ এবং সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় ঘটনাস্থল পরিদর্শন করেন দূতাবাসের আইন সহকারী। তিনি গৃহকর্মী শিল্পী আক্তারের নিয়োগ কর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সৌদি শ্রম আইন অনুযায়ী নিয়োগ কর্তার খরচে তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থাও  করা হয়। এ প্রেক্ষিতে গত ১৪ আগস্ট দেশে পৌঁছেছেন শিল্পী আক্তার।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান