সেই কিশোর-কিশোরীকে বিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ১৬:৩১আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:৩১

বিয়ে না করেও রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্কের জেরে সন্তান জন্ম দেওয়া অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীকে বিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে  ‘যশোর শিশু সংশোধনাগার কর্তৃপক্ষ’কে সার্বিক সহযোগিতা করতে বলেছেন আদালত। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর কিশোরের জামিন বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন আদালত।

ওই কিশোর-কিশোরীর বিয়ের বিষয়ে তাদের অভিভাবকদের সম্মতি প্রকাশের পর রবিবার (২৮ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কিশোরের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সেলিনা আক্তার।

পরে আইনজীবী জানান, ছেলেপক্ষ কিশোরীর বাবার সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছে। কিশোরীকে বিয়ে করে সন্তানের দায়িত্ব নিতে তার পরিবার রাজি। কিন্তু স্থানীয় গ্রাম্য প্রধান, চেয়ারম্যান-মেম্বারের প্ররোচনায় কিশোরীর বাবা টাকা ও তিন বিঘা জমি দাবি করেন, যার কারণে বিষয়টি সমাধান হয়নি।

রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্কের জেরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মো. লাল মিয়ার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোর ছেলের বিরুদ্ধে মামলা করেন মেয়ের বাবা হাবিবুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, হাবিবুর রহমানের কিশোরী মেয়ে স্থানীয় দাখিল মাদ্রাসায় ক্লাস নাইনে পড়ে। দেড় বছর আগে মেয়েটিকে বিয়ের কথা বলে লাল মিয়ার ছেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারা ২০২১ সালের ১ অক্টোবর ও এরপর বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে, যার ফলশ্রুতিতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়। গত ২৫ মে পরীক্ষা করে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে গত ১ জুন পীরগাছা থানায় কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। মামলায় গ্রেফতার করা হয় ওই কিশোরকে। পরে তাকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়।

এরপর গত ঈদুল আজহার দুই দিন পর ওই কিশোরী সন্তান প্রসব করে। তবে বিয়ে না হওয়ায় সন্তান বাবার স্বীকৃতি পায়নি।

এদিকে ওই মামলায় কিশোর আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে বিষয়টি আদালতের নজরে আসে। যার ধারাবাহিকতায় গত ১০ আগস্ট বিয়ে না করেও রংপুরের পীরগাছায় প্রেমের সম্পর্কের জেরে অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর সন্তান জন্মদান ও সন্তান জন্মের পরও তাদের বিয়ে না হওয়ার ঘটনায় অভিভাবকদের তলবের আদেশ দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ আগস্ট) উভয়পক্ষের অভিভাবক হাইকোর্টে হাজির হয়ে সন্তানদের বিয়ের বিষয়ে নিজেদের সম্মতির কথা জানান।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান