দুর্গা সম্মান অ্যাওয়ার্ড পেলেন সীমা হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৭

ভারতের দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক এবং উদ্যোক্তা সীমা হামিদ।

অরিজিৎ অফিসিয়াল আয়োজিত এই দুর্গা সম্মান অ্যাওয়ার্ড ১৭ জন বিশিষ্ট নারীকে প্রদান করা হয়।

আর্তমানবতার সেবা ও হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করা, বাংলা সংস্কৃতির বিকাশ, উদ্যোক্তা শ্রেণি তৈরি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও তরুণদের সংগঠিত করার জন্য সীমা হামিদকে এই সম্মাননা প্রদান করা হয়।

গত রবিবার (৪ সেপ্টেম্বর) কলকাতার এক হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দুর্গা সম্মান অ্যাওয়ার্ড পেলেন সীমা হামিদ

জীবন সংগ্রামে পিছিয়ে পড়া লোকদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার জন্য নারী সমাজসেবক বা উদ্যোক্তাদের এই সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা আশা করেন, এটি ভারত ও বাংলাদেশের মৈত্রী শক্তিশালী করবে।

বিশিষ্ট সমাজসেবক এবং উদ্যোক্তা সীমা হামিদ সম্মাননা গ্রহণকালে বলেন, তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন, তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে আমরা কাজ করছি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থাও করেছি। এই সম্মাননা আমাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি