এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছে ডিএমপি মিরপুর ট্রাফিক দারুসসালাম জোন।
পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।
এ বিষয়ে ডিএমপি মিরপুর ট্রাফিক দারুসসালাম জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পরীক্ষার্থীরা যাতে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে যে জন্য ট্রাফিক বিভাগের সদস্যরা রাস্তায় দায়িত্বরত রয়েছে। করোনা সংক্রমণ এখনও রয়েছে। পরীক্ষার্থীর যেন নিজের প্রতি যত্নশীল হয়ে, সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সে জন্যই আমাদের এই প্রয়াস।









