দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১

রাজধানীর ইডেন কলেজে মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে মধ্য রাত অবধি ২ পক্ষের শিক্ষার্থীদের অবস্থানে চলে পক্ষে-বিপক্ষে স্লোগান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শনিবার রাতে ইডেন কলেজের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বিভাগ এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়।

এসময় ইডেন কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, সিট বাণিজ্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমে একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্যাতনের শিকার হন তিনি। তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর এবং আপত্তিকর ছবিও তুলে রাখার অভিযোগ করেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি সুস্মিতা বাড়ৈ সাংবাদিকদের বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিভিন্ন ধরনের নেতিবাচক কার্যকলাপের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অভিযোগ দায়ের করা হলেও তারা কোনও ব্যবস্থা নেননি। এ ব্যাপারে কলেজ প্রশাসনও কোনও ব্যবস্থা নিচ্ছে না। সে কারণেই বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক একচ্ছত্রভাবে নানা ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে সরিয়ে হোস্টেলে ফেরানোর চেষ্টা করতে দেখা যায় হল সুপারদের।

ঘটনার বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সুপার নাজমুন নাহার বলেন, তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য নিয়ে পরে কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে। এখন আর কিছু বলা সম্ভব হচ্ছে না।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্দামানের নীল জলরাশির মাঝে ধোঁয়া ওঠে যে আগ্নেয় দ্বীপ থেকে
আন্দামানের নীল জলরাশির মাঝে ধোঁয়া ওঠে যে আগ্নেয় দ্বীপ থেকে
জাপানের সঙ্গে টেক পার্ক, হাই-স্পিড রেল ও যৌথ কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জাপানের সঙ্গে টেক পার্ক, হাই-স্পিড রেল ও যৌথ কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, হদিস নেই ছাত্রদল নেতার স্ত্রী মুক্তার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে