পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ওয়াটারএইডের ‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০৫

চট্টগ্রামে ওয়াটারএইডের পৃষ্ঠপোষকতায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিম’এর আওতায় তিন মৃত পরিচ্ছন্নতা কর্মীর নমিনিদের হাতে মৃত্যু দাবি নিষ্পত্তির অর্থ তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রতিটিকে ৩০ হাজার টাকা সমমূল্যের চেক হস্তান্তর করা হয়। মৃত বর্জ্য ও পরিচ্ছনতা কর্মীরা হলেন- স্বপন নাথ, দিল্লা দাস ও রিতা দাস। মৃতের পক্ষ থেকে তাদের স্বামী এবং স্ত্রীরা এই চেক সংগ্রহ করেন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক’র ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, সিটি প্ল্যানার আবদুল্লাহ আল ওমরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে ওয়াটারএইডের টেকনিক্যাল পার্টনার ওয়াদা ইনসিওর, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স এবং ইমপ্লিমেন্টিং পার্টনার ডিএসকে  প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ওয়াটারএইড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাত্র ১৯৯ টাকা সর্বনিম্ন বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একটি নিরাপত্তা-বলয় নির্মাণের উদ্দেশে এ বছরের আগস্টে যাত্রা শুরু করে স্বাস্থ্য নিরাপত্তা স্কিম (এসএনএস)। টেকনিক্যাল পার্টনার হিসেবে ওয়াদা ইনসিওর, ইনসিওরার হিসেবে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের অংশীদারিত্বে ৬ হাজারেরও বেশি বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মী এবং তাদের পরিবারকে স্কিমের আওতায় এনে এর কার্যক্রম চালু হয়। স্কিম-গ্রহণকারী প্রাইমারি কার্ড-হোল্ডারদের মৃত্যুতে তাদের নমিনিরা বিমা দাবি করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ জুড়ে ২৫০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে ছাড় পাবেন।

একটি ঝুঁকিহীন স্কিমের মাধ্যমে বর্জ্য ও পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার টেকসই অবকাঠামোর আওতায় এনে তাদের জীবনকে সহজ করতে বাংলাদেশে সুইডিশ দূতাবাসের সহযোগিতায় ‘স্বাস্থ্য নিরাপত্তা স্কিম’ চালু করে ওয়াটারএইড। সম্প্রতি উদ্যোগটি ওয়াটারএইডের অংশীদার ডিএসকে, সাজিদা ফাউন্ডেশন, নবলোক ও ওয়াদা ইনসিওরের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনে কার্যক্রম শুরু করে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্যান্য কর্মকর্তারা ওয়াটারএইডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চেক পাওয়ার পর মৃত পরিচ্ছন্নতা কর্মী রিতা দাসের স্বামী কাঞ্চন দাস ওয়াটারএইডকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার স্ত্রীর আয়ে আমাদের বাচ্চাদের পড়াশোনার খরচ চলতো। তার মৃত্যুর পর পরিবারের সব চাহিদা মেটাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আজ যে টাকা পেলাম, তাতে আমার কষ্ট কিছুটা হলেও কমবে।

ওয়াটারএইডের ডিরেক্টর প্রোগ্রামস, হোসেন ইসরাত আদিব বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে ওয়াটারএইড। তাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও একটি সম্মানজনক জীবিকা নিশ্চিত করতে ওয়াটারএইড এই স্কিমে করে, যেটি বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় কর্তৃপক্ষগুলো আন্তরিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম