কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ০৪:৩৬আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:৩৮

কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাজধানীর মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর। ওই শিক্ষার্থীর নাম রাফিন আহামেদ (১৯)।

শনিবার  (১ অক্টোবর) দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমান বন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর আনুমানিক দুইটার দিকে দক্ষিণখান কসাইবাড়ি রেল গেট এলাকায় রেললাইনে দিয়ে কানে হেডফোন লাগিয়ে যাওয়ার সময়ে কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি খেয়াল করেনি।

দক্ষিণখান গাড়ির বাজার এলাকার প্রবাসী সোহেল আহামেদের ছেলে রাফিন। তিনি বলেন, মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

/এআইবি/এআরআর/‌এমএস/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম