উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ২১:৪২আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২১:৪২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মোহাম্মদ আলী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে। চার ছেলের জনক ছিলেন তিনি।

মৃতের ছেলে মো. সজল বলেন, ‘বাবা রাজমিস্ত্রীর কাজ করতেন। বর্তমানে উত্তরায় ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। খবর পেয়ে হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পাই। জানতে পেরেছি, বাবা ওই ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গিয়েছিলেন।’

মো. বাচ্চু মিয়া বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান মোহাম্মদ আলী। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে বিকাল ৪টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআরআর/এআইবি/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের