ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু

ছয় পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন শুনানি ১৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৫:০২আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৪:৪৪

২০১৮ সালে ঢাকা মহানগর তেজগাঁও থানা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় পুলিশের ছয় সদস্যর বিরুদ্ধে মামলার আবেদনের পরবর্তী শুনানি ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

এ মামলায় বর্তমান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঘটনাকালীন সময়ে শাহবাগ থানায় দায়িত্বরত ওসি মো. আবুল হাসানও রয়েছেন। 

বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামানের আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেন মিলনের চাচা বি এম অলি উল্লাহ। আদালতে এ মামলার আবেদনের ওপর আংশিক শুনানি হয়। পরবর্তী শুনানির জন্য আদালত এ দিন ধার্য করেন। বাদী পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য জানান।

মামলার আবেদনে অপর আসামিরা হলো– ঘটনাকালীন সময়ে দায়িত্বরত রমনা মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম, ঘটনাকালীন সময়ে দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার রায়, এসআই সাইদুর রহমান মুন্সি, এসআই অমল কৃষ্ণ ও এসআই শাহরিয়ার রেজা। মামলার আবেদনে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ পুলিশ সদস্যেকে আসামি করার আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০১৮ সালের ৬ মার্চ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার ও সাজা দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সমনে মানবন্ধন শেষে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিল মৎস্যভবনের কাছে পৌঁছালে ভিকটিম ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি জাকির হোসেন মিলন ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ কয়েকজনকে রমনা থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করে। পরে শাহবাগ থানায় নিয়ে সেখানেও নির্যাতন করা হয়। এরপর ৮ মার্চে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে আবারও নির্যাতন করে গুরুত্বর অবস্থায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ মিলনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

 

 

/টিএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম