ইউনিফর্ম পরে টিকটক, ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৮:২১আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৮:৫৭

নির্দেশনা অমান্য করে পুলিশের পোশাক পরেই টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে পুলিশ সদস্যরাই। পুলিশের পোশাক পরে টিকটকে আপলোড করা এসব ভিডিও নেতিবাচক প্রভাব ফেলছে বাহিনীতে। নির্দেশনা থাকার পরও কী কারণে পোশাক ব্যবহার করে আপত্তিকর ও দৃষ্টিকটু ভিডিও কনটেন্ট তৈরি করছেন পুলিশ সদস্যরা, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

সম্প্রতি পুলিশের পোশাক পরে আপত্তিকর ভিডিও কনটেন্ট তৈরি করে টিকটকে আপলোড করার অভিযোগে ১৩ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আব্দুল মোমেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত ১৩ জন কনস্টেবল পুলিশের ইউনিফর্ম ব্যবহার করে আপত্তিকর ও দৃষ্টিকটু এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটকে আপলোড করেছেন। এসব ভিডিও কনটেন্টে অনেক নেতিবাচক মন্তব্য দেখা যায়। পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দফতরে সুপারিশ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তারা হলেন—কনস্টেবল আইরিন আক্তার, আয়েশা বেগম, সমাপ্তি ইসলাম, আবু হানিফা নিপু, রিপন চাকমা, রিমন বড়ুয়া, মোহাম্মদ রায়হান উদ্দিন, রেজাউল করিম, কামরুন নাহার আক্তার, সাহানা পারভীন সম্পা, কনস্টেবল রুশনি ইয়ারা, কনস্টেবল আশিকুল হক ও নায়েক সাকিরা আক্তার।

পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজি মনজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ সদস্যরাই পুলিশের পোশাক পরে টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করছেন। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত অফিসার এবং ফোর্সদের মধ্যে ব্রিফ করা হচ্ছে। ডিসিপ্লিনারি বিভাগ এসব বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করছে। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়, ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

নির্দেশনা থাকার পরও এ ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে পুলিশ সদস্যরা নির্দেশনা উপেক্ষা করছে কিনা এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা এসব বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সবসময় প্রতিটি সদস্যকে সচেতন করে থাকি। তারা যেন এ ধরনের ভিডিও তৈরি না করে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম