শেখ রাসেল ছিলেন নির্মলতার প্রতীক: ভূমি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ২০:৩৮আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২০:৩৮

ভূমি মন্ত্রণালয় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপনের কর্মসূচি শুরু করে ভূমি মন্ত্রণালয়।

পরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিবের সভাপতিত্বে শেখ রাসেল দিবস শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় ভূমি মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভূমি সচিব সভায় তার বক্তব্যে বলেন, এই অঞ্চলের মানুষের অধিকার আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও স্বাধীনতার স্বপ্ন দেখানোর কারণে যে সময়ে পাকিস্তানি পেটোয়া বাহিনীর কর্মকাণ্ডে জাতির পিতার পরিবার কঠিন অনিশ্চয়তা ও অন্ধকারের মধ্যে দিয়ে গমন করছিল, ঠিক সেই সময়ে তার পরিবার আলোকিত ১৯৬৪ সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিলেন ছোট্ট শিশু শেখ রাসেল। তিনি আরও বলেন, শেখ রাসেল ছিলেন খুব মেধাবী, নির্মলতার প্রতীক, দুরন্ত, প্রাণবন্ত, নির্ভীক।

সচিব বলেন, বাঙ্গালি জাতির স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ত্যাগের জন্য তাদের কাছে জাতি চিরকৃতজ্ঞ। জাতির পিতার পরিবার-সদস্যদের জীবন দর্শন থেকে আমাদের সবার শিক্ষা গ্রহণ করতে হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের পরিবারের ছোট ছোট সদস্য ও শিশুদেরকে শহীদ শেখ রাসেলেকে হৃদয়ের মণিকোঠায় লালন করতে উদ্বুদ্ধ করতে হবে। শিশু শেখ রাসেলের স্মৃতিময় আলেখ্য, তার দৃঢ়চেতা মনোভাব ও অপরিসীম সাহসিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে শেখাতে হবে আমাদের সন্তানদের কিংবা সন্তানদের সন্তানদের। যেন আজকের প্রজন্মের শিশুরা শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে আগামী দিনের উন্নত বাংলাদেশকে পরিচালিত করতে পারে এবং দিতে পারে বলিষ্ঠ নেতৃত্ব।

ভূমি সচিব ছাড়াও সভায় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

/এসআই/এমএস/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম