ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টি, সড়কে গাড়ি চলাচল কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ অক্টোবর ২০২২, ১২:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৬:২৭

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর প্রভাবে সকাল থেকে দমকা বাতাস ও টানা বর্ষণে নাকাল রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামী মানুষ বৃষ্টিতে আধভেজা হয়ে ছাতা নিয়ে গন্তব্যের দিকে ছুটেছেন। বৃষ্টির কারণে সকাল থেকে যান চলাচলও কম রয়েছে রাজধানীর সড়কগুলোতে। এছাড়া বৃষ্টিতে ডুবে আছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। রাজধানীর ভাটারা, যাত্রাবাড়ী, উত্তরখান ও দক্ষিণখানের বাসিন্দারা জানিয়েছেন, তাদের এলাকার বেশ কিছু সড়ক পানিতে ডুবে। 

সোমবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বৃষ্টির প্রভাবে সকাল থেকেই গণপরিবহন চলাচল কম। বিশেষ করে রাজধানীর প্রগতি সরণি ও বিজয় সরণি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা। সকাল থেকে এসব সড়কে শুধু প্রাতিষ্ঠানিক বাস, ব্যক্তিগত গাড়ি ও কিছু গণপরিবহন চলতে গেছে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টি, সড়কে গাড়ি চলাচল কম

অনেকটা বেকায়দায় পড়েছেন রাজধানীতে রাইড শেয়ার কিংবা ভাড়ায় মোটরসাইকেলের চালকরা। বৃষ্টির ফলে তারা যাত্রীও পাচ্ছেন না। নতুন বাজার এলাকায় রেইনকোট পরে অপেক্ষা করছিলেন চালক আকিব ইসলাম। তিনি জানান, সকাল থেকে তিনি কোনও যাত্রী পাচ্ছেন না।

তিনি বলেন, ‘সকাল থেকে বৃষ্টির কারণে মানুষ সড়কে বেরই হয়েছে কম। এমনকি আমাদের অনেক পাঠাও, উবার ড্রাইভারদেরও অনেকেই বের হননি। মানুষ হয়তো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনে বের হয়নি। আমার মতো যাদের একেবারেই বের না হলে চলে না তারাই বের হয়েছেন।’

দক্ষিণখানের আইনুচবাগ এলাকার বাসিন্দা মো. ইয়াসিন বলেন, ‘আমাদের এলাকার বিশেষ করে আইনুচবাগ, চেয়ারবাড়ি ও ফায়দাবাদ এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে। সকাল থেকে টানা বর্ষণে আমাদের আইনুচবাগ এলাকার রাস্তায় পানি জমেছে। আরও বৃষ্টিপাত হলে চলাচল কঠিন হয়ে যাবে।’

একই চিত্রের কথা জানিয়েছেন, রাজধানীর শাহজাদপুর ও ভাটারা এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন, এসব এলাকার বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। ভাটারার বাসিন্দা জহিরুল ইসলাম জানিয়েছে, নতুন বাজার থেকে ছোলমাঈদ সড়কটি পানিতে ডুবে আছে। তিনি বলেন, ‘আমি সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দেখি এ সড়কটি প্রায় পুরোপুরি ডুবে আছে। এটা এখন চলাচলের অনুপযোগী। তারপরও জরুরি কাজে বের হতেই হবে, এজন্য কষ্ট হলেও বের হয়েছি।’ 

ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টি, সড়কে গাড়ি চলাচল কম

রাজধানীর পল্টনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাসুম বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সকালে বাসা থেকে বের হয়ে সদরঘাট ঘুরে পল্টনের অফিসে আসি। তবে রাস্তায় গাড়ি ঘোড়ার তেমন কোনও চাপ নাই। আর বাসেও যাত্রীর সংখ্যা খুবই কম। এছাড়া রাস্তা ফাঁকা থাকায় অল্প সময়ে আসতে পেরেছি অফিসে।’

তিনি বলেন, ‘রাস্তার বিভিন্ন স্থানে পানি বেঁধে থাকলেও গাড়ির চাপ কম থাকায় ভোগান্তি অন্যান্য সময়ের তুলনায় কম। তবে বেলা বাড়লে মানুষ বাইরে বের হলে ভোগান্তি বাড়তে পারে।’

এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইফুল ইসলাম নামে আরেকজন বলেন, আমি রাজধানীর মতিঝিল থেকে কলাবাগান অফিসে আসি। অন্য দিনের তুলনায় আজ সময় অনেক কম লেগেছে।’

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, আজকে রাস্তায় গণপরিবহণের তেমন একটা চাপ নেই। তারপরেও যেসব গণপরিবহণ চলাচল করেছ তাতে যাত্রীদের চাপও অনেক কম দেখা গেছে। এছাড়া রিকশা ও মোটরসাইকেলও একেবারে কম চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি স্কুল-কলেজ শ্যামাপূজার কারণে বন্ধ থাকায় সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির চাপও কম আছে।

/আরএইচ/এএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের