নিখোঁজের ২০ দিন পর চট্টগ্রাম থেকে ব্যবসায়ী উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ০০:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০০:৩৩

নিখোঁজের ২০ দিন পর সজল কুমার রায় (৪৩) নামের এক কেমিক্যাল ব্যবসায়ীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ঢাকা থেকে ‘কিছু লোক’ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী। তবে উদ্ধারের পর ওই ব্যবসায়ী দাবি করেন, তিনি অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সঙ্গে ঘুরছিলেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে উদ্ধারের পর তাকে ঢাকায় আনা হয়েছে। সজল একজন কেমিক্যাল ব্যবসায়ী। গত ৪ অক্টোবর তার স্ত্রী থানায় অভিযোগ করেন, ‘গত ৩ অক্টোবর সজল ডাক্তার দেখাতে বাইরে গেলে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়।’ ব্যবসায়ী বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হতে পারে বলে দাবি করেন। 

অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম তাকে উদ্ধারে নামে। প্রযুক্তির সহযোগিতায় গতকাল তার অবস্থান চট্টগ্রামে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাং এর ঝুঁকি মাথায় নিয়েই সজলকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে পুলিশ। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়ে দেখা যায় ব্যবসায়ী সজল তার এক বন্ধুসহ সেখানে একটি হোটেলে খাওয়া-দাওয়া করছেন।  তাকে কেউ অপহরণও করেনি! তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন! পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন।

তিনি প্রথমে কিছুদিন গাজীপুর ছিলেন, এরপর মোহাম্মদপুরও থাকেন কয়েকদিন। এরপর চট্টগ্রামে চলে আসেন। সেখানে এক বন্ধুর সঙ্গে ছিলেন।

/এআরআর/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম