দুই কারখানায় মিললো ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২২, ০৯:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০৯:১৭

ঢাকার রূপনগর ইস্টার্ন হাউজিং ও মিরপুর-০২ এলাকার দুটি ছাপা কারখানা থেকে ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ কারখানার মালিক ও দুই শ্রমিককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

সোমবার (৩১ অক্টোবর) সকালে র‌্যাব-১০এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মোতাহার মিয়া (২৬), মিকাইল মিয়া (২০) ও আম্বিয়া পারভেজ লুপা (২০)। এসময় তাদের কাছ থেকে ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোট ফি এবং ১০০ টাকা মূল্যমানের ৫০ কোটি টাকার নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ প্রায় ২০ লাখ টাকার জাল স্ট্যাম্প ও জাল কোট ফি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।     

সোয়েব বলেন, গ্রেফতারকৃতরা জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। 

তারা প্রায় ছয় মাসের অধিক সময় ধরে জালিয়াতির মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রণযোগ্য বিভিন্ন সরকারি রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত করে আসছিল। এসব জাল স্ট্যাম্প দেশের বিভিন্ন অসাধু বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে তারা সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপনগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি