দুই উপায়ে মাদক নির্মূলের কথা জানালেন ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৫:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৫:৫৫

দুই উপায়ে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব উল্লেখ করে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সর্বপ্রথম আমাদের মাদকের ডিমান্ড (চাহিদা) লাইন কাট আপ করতে হবে। ডিমান্ড লাইন বন্ধ না করা গেলে মাদক কোনও না কোনওভাবে আসবেই।’

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ এ এসব কথা বলে ডিএমপি কমিশনার। ডিএমপি মিডিয়া সেন্টারে ‘মিট দ্যা প্রেস’ আয়োজন করা হয়।

মাদক নির্মূলের অরেক উপায়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘‌অন্যটি হচ্ছে মাদকসেবীদের চিকিৎসা দিয়ে সুস্থ করতে হবে। ডিমান্ড ব্যবস্থা কমে গেলে মাদক ব্যবসায়ীরা এমনিতে ব্যবসা বন্ধ করে দেবে, তখন মাদক নিয়ন্ত্রণে আসবে।’ এই দুটি উদ্যোগকে নগরবাসী সমর্থন করলে মাদক নিয়ন্ত্রণ ও সরবরাহ বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি। 

নতুন ডিএমপি কমিশনার বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো, তারা যেন মাদকসেবীদের চিকিৎসায় হাসপাতালগুলোর মান উন্নয়ন করে এবং হাসপাতালের সংখ্যা বাড়ায়। তাহলে আমরা ডিমান্ড লাইন কমাতে পারবো। পাশাপাশি সাপ্লাই কমে যাবে।’

/এইএইচ/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি