রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে হস্তক্ষেপের সুযোগ পায় যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২২, ১৯:১৫আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৯:১৫

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভেতর থেকে দুর্বল। তারা বিভিন্ন সময় মার্কিনীদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ চায়। এতে করে যুক্তরাষ্ট্র বাংলাদেশে খবরদারি করার সুযোগ পায়।

শনিবার (৫ নভেম্বর) একাত্তর টিভিতে সম্প্রচারিত এডিটরস গিল্ড আয়োজিত 'মার্কিনীদের বাংলাদেশ রাজনীতি শীর্ষক' এক গোল টেবিল বৈঠকে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং শিক্ষাবিদরা এসব কথা বলেন। বৈঠকের সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।

বৈঠকে আলোচকরা বলেন, যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে নিজেদের বিশ্বের প্রধান শক্তিধর রাষ্ট্র হিসেবে মনে করে। তাই তারা তাদের স্বার্থ অনুযায়ী অন্য দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়।

মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি করার চেষ্টা করে উল্লেখ করে তারা বলেন, নিজের দেশে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থাকা শর্তেও নিজের স্বার্থে মানবাধিকার ইস্যুকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

বৈঠকে উপস্থিত ছিলেন—সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করীম; সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, শিক্ষক, গবেষক ও কলামিস্ট অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক; ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান; ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন; মুক্তিযুদ্ধ জাদুঘরের গবেষক ও ট্রাস্টি মফিদুল হক ও সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম