নূর হোসেনের ছবি স্বত্বাধিকারমুক্ত করলেন আলোকচিত্রী দিনু আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১৮:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯:০৮

১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী গণআন্দোলনের সময় তোলা নূর হোসেনের সব ছবি স্বত্বাধিকারমুক্ত ঘোষণা করেছেন কানাডা প্রবাসী খ্যাতিমান আলোকচিত্রী দিনু আলম।

বুধবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ফটোগ্রাফিক ডকুমেন্ট ১০ নভেম্বর ১৯৯৭—দিনু আলমের ক্যামেরায়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। নূর হোসেনের সামনে থেকে তোলা দিনু আলমের ছবি

সেদিনের কথা উল্লেখ করে দিনু আলম বলেন, ‘১৯৮৭ সালের ১০ নভেম্বর আমি মোট ৩৫টি ছবি তুলেছিলাম। ৩৫ বছর ধরে আমি ছবিগুলো নিজের কাছে সযত্নে আগলে রেখেছিলাম। কিন্তু এই ছবিগুলো বাংলাদেশের গত ৫০ বছরের ইতিহাসের অংশ। তাই আমি মনে করি—এই ছবিগুলো উন্মুক্ত করা দরকার। ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম যেন আরও বিস্তারিত জানতে পারে এটাই চাওয়া।’

‘আগামী প্রজন্মের জন্যে আপনারা চাইলে ছবিগুলো ব্যবহার করতে পারেন কোনও রয়্যালটি এবং অনুমতি ছাড়াই। শুধু অনুরোধ, ফটো ক্রেডিটটা যেন আমি পাই’- যোগ করেন দিনু আলম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর তোলা দিনু আলমের ছবি

‘ফটোগ্রাফিক ডকুমেন্ট ১০ নভেম্বর ১৯৯৭-দিনু আলমের ক্যামেরায়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের ট্রেজারার খায়রুজ্জামান কামাল।

আরও পড়ুন: নূর হোসেনকে দেখেই মনে হচ্ছিল জ্বলন্ত পোস্টার হেঁটে যাচ্ছে

/জেডএ/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম