জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ‘জামায়াত আমিরের ছেলে’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১৯:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯:৫২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক সন্দেহে রাফাত সাদিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট বলছে, রাফাত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে। বুধবার (৯ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিটিটিসি জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তার নাম বেরিয়ে আসে। বুধবার রাতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্র জানায়, রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় ২ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান, তারা প্রত্যেকেই উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ, সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত সাদিকের মাধ্যমে দাওয়াত পান। এই আসামিরা গত ৬ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা ডা. রাফাতসহ তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করে বলে জানিয়েছে সিটিটিসি।

জঙ্গি সংগঠনে রাফাতের ভূমিকা

সিটিটিসি’র দাবি, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাফাত। দীর্ঘদিন থেকেই তিনি তরুণ ধর্মভীরু ছেলেদের জিহাদি চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছেন।

২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদ করার জন্য আরসা (ARSA) এবং আরএসও (RSO) উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হিজরত করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরএসও নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২০২১ সালের জুলাই মাসে রাফাতের নেতৃত্বে সিলেট থেকে ১১ জন একসঙ্গে আরাকানে যাওয়ার জন্য হিজরত করেন।

সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় প্রতিশোধ হিসেবে রাফাতের নেতৃত্বে জঙ্গিরা সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারকে হত্যার পরিকল্পনা করে। সিলেটের আত-তাকওয়া মসজিদে তিনি নিয়মিত সংগঠনের লোকজনদের সঙ্গে মিটিং করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডা. রাফাত জানান, তার বাবা জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমান।

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা 
সর্বশেষ খবর
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল