দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা

ঢাবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১১:১৮আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪:৪৪

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করছেন নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানে আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুর দুইটা থেকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা

সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও আসছে নেতাকর্মীরা। দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা

আগত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে ক্যাম্পাসে ও তার আশাপাশের এলাকায় মিছিল শোডাউন করছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা

হাতে হাতে শোভা পাচ্ছে নানা রংয়ের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা, গায়ে সম্মেলন উপলক্ষে তৈরিকৃত টি-শার্ট। দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিআইপি গেট (ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট) ছাড়া উদ্যানে প্রবেশের বাকি গেটগুলো খুলে দেওয়া হয়েছে। সবগুলো গেটেই যুবলীগ নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। ছবি: সাজ্জাদ হোসেন যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া টহলরত অবস্থায়ও রয়েছে পুলিশের একটি দল। ছবি: সাজ্জাদ হোসেন

মানিকগঞ্জ যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা বলেন, আমাদের যুবলীগ আমাদের প্রাণের সংগঠন। সেই প্রাণের সংগঠনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজকে এই সম্মেলন। আমাদের সকল নেতাকর্মী উচ্ছ্বসিত, আনন্দিত। আশা করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা সকল অপশক্তির দাঁতভাঙা জবাব দিবো। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় শপথ নেবে আজ যুবলীগ এই সম্মেলন থেকে। দলে দলে মিছিল নিয়ে মহাসমাবেশে যুবলীগের নেতাকর্মীরা

নাটোর থেকে আগত যুবলীগ কর্মী হাসেম আহমদ বলেন, সংগঠনকে ভালোবেসে এখানে এসেছি। রাতেই এসে পৌঁছেছি, পরে এই হলের (মহসিন হলের) মাঠে গাড়িতে অবস্থান করেছি রাতে। এতো বড় সমাবেশ আর এতো মানুষ দেখে সত্যি আমরা আনন্দিত। যেকোনও পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা সব সময় রাজপথে আছি।

আরও পড়ুন: পাল্টা শোডাউন দেখাবে যুবলীগ, মহাসমাবেশ আজ

/জেডএ/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান