ঝুঁকি বিশ্লেষণের পর বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ২০:৩৯আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২১:৪১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণের পর বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বিএনপি নেতারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষৎ করে বেরিয়ে যাওয়ার পরে দুপুরে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন ডিসি মিডিয়া।

তিনি বলেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে, সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’

তিনি বলেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেওয়া যায় কিনা। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করে দেখবো, কোনও ধরনের ঝুঁকি আছে কিনা।’

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম কাউকে গ্রেফতার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের বিরুদ্ধে এরকম কোনও গ্রেফতার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, তাদের গ্রেফতার করবো।’

বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কতদিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আজকে আবেদন করেছেন, আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঝুঁকি বিশ্লেষণের পর আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

/এএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম