বাজারে চিনি নেই, গুদামে পাওয়া গেলো ৫৩০ বস্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৫:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৫:১৪

মোবাইল কোর্ট বাজারে এসেছে – এমন খবর শুনেই দোকান বন্ধ করে দেন বিক্রেতারা। বাজারে ঘুরে জানা গেলো, ‘চিনি নেই।’ চিনির খোঁজ নিলেও দোকানদাররা বলেন, ‘নেই’। পরে জিজ্ঞাসাবাদে দুই প্রতিষ্ঠানের গুদামে মিলেছে কয়েকটি কোম্পানির ৫৩০ বস্তা চিনি। 

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার তদারকি করতে গিয়ে এমন ঘটনা প্রত্যক্ষ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান। গুদাম থেকে উদ্ধার করা চিনি সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি।

অভিযানে কৃষি মার্কেটের দুটি প্রতিষ্ঠান সততা ট্রেডার্স ও বিসমিল্লাহ ট্রেডার্সকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। মাগফুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যখন বাজার তদারকি করতে আসি, তখনই তারা দোকান বন্ধ করে বলে- চিনি নেই। পরে তাদের জিজ্ঞেসাবাদ করে কাগজপত্র দেখে জানা যায় স্টকে চিনি আছে। এরপর আমরা গুদামে গিয়ে দেখি, দুই প্রতিষ্ঠানের প্রায় ৫৩০ বস্তা চিনি মজুত করা আছে এবং ড্রামের পেছনে লুকানো। 

তিনি আরও বলেন, আমরা এই চিনিগুলো স্পটেই সরকার নির্ধারিত দামে বিক্রি করে দিচ্ছি তাদের মাধ্যমে। আর দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম