নোরা ফাতেহিকে কেন্দ্র করে মিথ্যা মামলার অভিযোগ বিবাদীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৮:০৯আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৮:০৯

নোরা ফাতেহির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়ার দায়ের করা মিথ্যা মামলা ও সম্মানহানির অভিযোগ ও প্রতিবাদে জানিয়েছেন মাসিক মিরর ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক শাহজাহান ভূঁইয়া রাজু।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি।

শাহাজাহান ভূঁইয়া রাজু লিখিত বক্তব্যে বলেন, ‘বিদেশি শিল্পী নোরা ফাতেহিকে নিয়ে গত ৯ সেপ্টেম্বর মিরর গ্রুপের একটি অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। ওই সময়ে দেশে বিদ্যমান ডলার সংকটের কারণ দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় তার আগমনের অনুমতি দেয়নি। সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মিরর গ্রুপ নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠাননের আয়োজন থেকে সরে আসে এবং পাওনা টাকা ফেরত চেয়ে নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ পাঠায়। মিরর গ্রুপের চুক্তি বহাল জেনেও ইশরাত জাহান মারিয়া ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।’

তিনি বলেন, ‘লিগ্যাল নোটিশ ও আমাদের পাওনার বিষয়টি জানতে পেরে ইশরাত জাহান মারিয়া স্বেচ্ছায় আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের পাওনা তিনি পরিশোধ করবেন বলে মিরর গ্রুপের সঙ্গে চুক্তি সম্পাদনসহ ৩টি চেক প্রদান করেন। চুক্তির শর্ত অনুযায়ী, আমরা লিগ্যাল নোটিশ প্রত্যাহার করে সরকারের সংশ্লিষ্ট সব দফতরে এডিসহ রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করি। কিন্তু চুক্তি মোতাবেক ইশরাত জাহান মারিয়া টাকা পরিশোধ না করে প্রতারণামূলকভাবে আমার নামে মিথ্যা মামলা দিয়ে  হয়রানি এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছেন। তার এ ধরনের মিথ্যা অপপ্রচার এখনও চলমান।’

নোরা ফাতেহির অনুষ্ঠানে অ্যাওয়ার্ড ও টিকিট বিক্রির সঙ্গে মিরর গ্রুপের কেউই জড়িত না মন্তব্য করে রাজু বলেন, ‘আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন— নোরা ফাতেহির বাংলাদেশে আগমনের অনুমতি ছিল ডকুমেন্টারি শুটিংয়ের। উইমেন লিডারশিপ তিনি জানান, করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া সত্য গোপন করে ডকুমেন্টারি শুটিংয়ের আড়ালে আইসিসিবি, বসুন্ধরায় বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে বিনা অনুমতিতে উচ্চ মূল্যে টিকিট বিক্রি এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে। যা নিয়ে সমলোচনা চলছে। আইনের ব্যত্যয় মিরর গ্রুপ নয়, তিনিই করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাসিক মিরর ম্যাগাজিনের মার্কেটিং এক্সিকিউটিভ  রাফি সাহিন, মার্কেটিং অফিসার মো. আরিফ হোসাইন প্রমুখ।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম