‘বরেন্দ্র ও হাওর এলাকায় বিশেষ জলবায়ু অভিযোজন কার্যক্রম চলছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১৯:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:৫৮

সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের বরেন্দ্র ও হাওর এলাকায় প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘এরই অংশ হিসেবে সিলেট বিভাগের হাকালুকি হাওর এলাকায় খাল, বিল, পুকুর পুনর্খনন এবং বনায়ন করা হচ্ছে। একইভাবে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র এলাকায় বৃষ্টির পানি ধারণের জন্য পুকুর ও খাল খনন ও বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

শুক্রবার (২৫ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইকোসিস্টেম বেইজড অ্যাপ্রোচেস টু অ্যাডাপটেশন ইন দ্য ড্রাউট প্রোন বারিন্দ ট্রাক্ট অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া (ইবিএ)’ প্রকল্পের আওতায় মাধবছড়া খাল, তিনটি বিল ও ১৮টি পুকুর পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী বলেন, ‘প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য ঔষধি গাছের চাষ, মাছ চাষ ও বিভিন্ন ধরনের ফলের চাষসহ পরিবেশবান্ধব বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলা করা হবে।’

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মৌলভীবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান এবং ইবিএ প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম রফিকুল ইসলাম প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম