দৈনিক স্বাধীন বার্তা’র সম্পাদক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ২০:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২১:০৮

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘দৈনিক স্বাধীন বার্তা’ নামে অনুমোদনহীন নিউজ পোর্টাল, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিলেন তরিকুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিক। সাংবাদিক পরিচয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি জানান, সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর কদমতলী এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তরিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৫টি বিভিন্ন অপারেটরের সিম, একটি ল্যাপটপ,  একটি ডেস্কটপ,  একটি ক্যামেরা,  একটি মাউথ স্পিকার, ৬টি ভিজিটিং কার্ড, ৮টি আইডি কার্ড, ২টি পাসপোর্ট, একটি ব্যাংক চেক ও  দুটি সিল উদ্ধার করা হয়।

ডিএমপির ডিবি প্রধান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তরিকুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া নিউজ পোর্টাল খুলে নিজেকে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে অবৈধ সম্পদ ও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।’

গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

/এএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম