এফবিসিসিআইয়ের সমঝোতা চুক্তি সই

বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচার চালাবে সিএনএন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ২১:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২১:০৪

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছরের মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মেগা এ কর্মসূচির বহুল প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই। এই চুক্তির আওতায় চলতি বছরের ডিসেম্বর মাস থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচারণা চালাবে সিএনএন।

শনিবার (৩ ডিসেম্বর) গুলশানে অবস্থিত বেক্সিমকো কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে এ স্মারক সই হয়।

এফবিসিসিআইর পক্ষ থেকে সভাপতি মো. জসিম উদ্দিন ও সিএনএনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক (সেলস) অভিজিৎ ধর এই স্মারকে সই করে।

সালমান এফ রহমান বলেন, ‘এই বিজনেস সামিটের মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিগত বছরের সফলতা ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে, যা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করবে। গত ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রা এবং আগামীতে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার কথাও এই সামিটে তুলে ধরা হবে বলে জানান তিনি। দেশি-বিদেশি বিনিয়োগের পাশাপাশি সামিটে এসএমই খাতে জোর দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘টেক্সটাইল, গ্রিন ইকোনমি, সার্কুলার ইকোনমি ইত্যাদি সম্ভাবনাময় খাতগুলোর প্রদর্শনী করা হবে এ সামিটে। এর মাধ্যমে বাংলাদেশে অনেক দেশের ব্যবসা-বাণিজ্য রিলোকেশনের সুযোগ তৈরি হবে।’

সামিটে দেশের মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করা হবে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।

সিএনএনের সঙ্গে চুক্তির বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এই সামিটের আন্তর্জাতিক মিডিয়া পার্টনার হিসেবে সিএনএনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তারা আমাদের এই অনুষ্ঠানের খবর বিশ্বব্যাপী প্রচার করবে।’ এই অনুষ্ঠানে ডব্লিউটিওর ডিজি, ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড কমিশনার, জেটরো চেয়ারম্যান, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন ৩০টিরও বেশি দেশের মন্ত্রীসহ সেসব দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের আমন্ত্রণ করার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরা হবে বলেও জানান সভাপতি।

অনুষ্ঠানে এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, আনোয়ার উল-আলম চৌধুরী (পারভেজ), আবুল কাসেম খান, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান