বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৫৪

১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সমাবেশ করতে হবে। সেখানেই ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে আবারও জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে দেওয়া হয়েছিল। তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি।

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ফারুক হোসেন।

/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম