বিএনপিকর্মীরাই প্রথম হামলা করেছে দাবি পুলিশের

আব্দুল হামিদ
০৭ ডিসেম্বর ২০২২, ১৬:৪৫ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৮

রাজধানীর নয়াপল্টনে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলে বিএনপিকর্মীদের ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ এবং বিপরীতে পুলিশের টিয়ারশেল ও গুলি। পুলিশ বলছে, বিএনপি কর্মীরাই সংঘর্ষের শুরু করেছে।

বিকাল ৪টার দিকে মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে তাদের সরে যেতে বলা হয়। এজন্য তাদের সময় দেওয়া হলেও তারা সরে যায়নি। এসময় পুলিশ তাদের উঠিয়ে দিতে গেলে তারা অতর্কিতে পুলিশের ওপরে হামলা করে।

নয়াপল্টনে পুলিশের অ্যাকশন

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পুলিশের কতজন সদস্য আহত হয়েছে এ বিষয়ে তথ্য নাই। এছাড়া কতজনকে গ্রেফতার করা হয়েছে তা বলা যাচ্ছে না।

হায়াতুল ইসলাম খান বলেন, তাদের রাস্তা থেকে উঠিয়ে দিতে গেলে শক্তি প্রয়োগ করা হয়েছে। তখন তো এখানে সংঘর্ষ হবেই।

এদিকে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব সরকার বলেন, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রথম দায়িত্ব। যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করবে।  কতজনকে আটক করেছে পুলিশ এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখন অ্যাকশন মুডে আছি। তাই এর উত্তর দিতে পারছি না।

যুগ্ম পুলিশ কমিশনার মেহেদি হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান করে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটতে পারে তার জন্য ডিএমপি কর্তৃপক্ষের যা যা করণীয় তাই তাই করছে। এখন পর্যন্ত সব কিছু আমাদের নিয়ন্ত্রণে।

নয়াপল্টন, ফকিরাপুল, কাকরাইল এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি কার্যালয় থেকে আমি বের হয়ে আসি। এসময় ডিবি পুলিশের লোকজন আমাকে হেফাজতে নিয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এসময় এই নেতা বারবার বলেন, এটা অন্যায় এটা অন্যায়।

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে বহু নেতাকর্মী আহত হয়েছেন। যতই হামলা করা হোক আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হবে।

/এফএস/
সম্পর্কিত
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক