রয়েল হোমসের আবাসন প্রকল্প বাস্তবায়নে আইনি বাধা রইলো না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১৮:০২আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৮:০২

সিলেটের রয়েল হোমস লিমিটেডের ‘রয়েল সিটি’ নামক আবাসন প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দেওয়ানি আপিল শুনানি শেষে পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে প্রকল্পটি বাস্তবায়নে আর কোনও আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১২ ডিসেম্বর) রয়েল হোমস লিমিটেডের আইনজীবী ড. মো. মাহবুব মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

আদালতে বেলা’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।

একইসঙ্গে আবাসন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের শর্তগুলো যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে সংশ্লিষ্ট আবাসন প্রকল্প বাস্তবায়নকারী পক্ষদের পরিবেশগত ছাড়পত্রের শর্তগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন আদালত।

মাহবুব মোরশেদ আরও জানান, ২০০৯ সালে বেলা সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কুরি, ভারেরা, মেদী ও লোহাজুরি নামক বিলের কিছু অংশ ভরাটের অভিযোগসহ বিলের জমিতে রয়েল হোমসের ‘রয়েল সিটি’ এবং দক্ষিণ সুরমা সিটির ‘সোনারগাঁ আবাসিক এলাকা’ নামক আবাসন প্রকল্প বাস্তবায়নের অভিযোগে এবং পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ছাড়া প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে জনস্বার্থে একটি রিট মামলা (৪৪০০/২০০৯) দায়ের করে। মামলার চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট আবাসন কোম্পানিগুলোকে পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির জন্য পরিবেশ অধিদফতরের চাওয়া সব তথ্য প্রদান ও শর্ত পূরণের নির্দেশ দিয়ে রায় দেন। রায়ে আদালত আবাসিক কোম্পানিগুলো যাতে যথাযথ সরকারি অনুমোদন পায় সে বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একইসঙ্গে যথাযথ অনুমোদন না পাওয়া পর্যন্ত কোম্পানিগুলোকে প্রকল্পের ভূমি উন্নয়নের কাজসহ প্লট হস্তান্তরের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

পরে ওই রায়ের বিরুদ্ধে বেলা সিভিল আপিল (২৮৮/২০১৭) দায়ের করে। সেই আপিলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রবিবার (১১ ডিসেম্বর) আপিল বিভাগ আবাসিক কোম্পানিগুলোকে পরিবেশগত ছাড়পত্রের শর্তগুলো কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেন। একইসঙ্গে পরিবেশগত ছাড়পত্রের শর্ত যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তদারকি করতে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, পরিবেশ অধিদফতর ২০১৯ সালের ১৭ অক্টোবর রয়েল সিটি আবাসন প্রকল্পকে পরিবেশগত ছাড়পত্র প্রদান করেছে, যার মেয়াদ ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ছাড়পত্রে উল্লিখিত শর্তগুলো মেনে রয়েল হোমস লিমিটেড আবাসন প্রকল্পটি আইনানুগভাবে বাস্তবায়িত করতে পারবে।

 

 

 

/বিআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ