২০২২ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৭১২ শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৯:৫০

২০২২ সালের পহেলা  জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৪৭টি কর্মক্ষেত্র দুর্ঘটনায়  মোট ৭১২ জন শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হয়েছেন বলে জানিয়েছে সেফটি অ্যান্ড রাইটস নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির জরিপ মতে,  ২০২১ সালে একই সময়ে সারা দেশে ৩৯৯টি  কর্মক্ষেত্র দুর্ঘটনায়  নিহত হয়েছিলেন ৫৩৮ জন শ্রমিক।

সংস্থাটির মোহাম্মদপুর কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া সংলাপে এ জরিপের তথ্য প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন।

তিনি জানান, ১৫টি জাতীয় দৈনিক ও ১১টি স্থানীয় সংবাদপত্রের খবরের ওপর  ভিত্তি করে তারা  করে  এই জরিপটি পরিচালনা করেছে।

জরিপে কর্মক্ষেত্রের মৃত্যু বিশ্লেষণ করে দেখা গেছে,  সবচেয়ে বেশি শ্রমিক নিহত হয়েছে পরিবহন খাতে। যার  সংখ্যা মোট ৩৩৩ জন।  এরপরই রয়েছে সেবামূলক প্রতিষ্ঠানে (যেমন- ওয়ার্কশপ,  গ্যাস- বিদ্যুৎ সরবরাহ) মোট ১৭০ জন,  নির্মাণ খাতে ১০৪ জন,  কৃষি খাতে ৬২ জন ও কলকারখানা ও উৎপাদনশীল প্রতিষ্ঠানে ৪৩ জন। 

মৃত্যুর কারণ পর্যালোচনা করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় ৩৫৩ জন, বিস্ফোরণে ৮৪ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬৯ জন, বজ্রপাতে ৫৭ জন, উচ্চস্থান থেকে পড়ে গিয়ে ৪৫ জন,  ভারী বস্তুর আঘাতে বা তার নিচে চাপা পড়ে ৩৮ জন,   পানিতে ডুবে ২৪ জন, আগুনে পুড়ে ১৪, বিষাক্ত মাসে আক্রান্ত হয়ে ১৪ জন ও ধসের ঘটনায় ১৩ জন মারা গেছে।

সেকেন্দার আলী মিনা বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা নিয়ন্ত্রণে  প্রত্যেকটি সেক্টরে গুরুত্বের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিয়ে মালিকদের অবহেলা ও সরকারি  দফতরগুলোর   পরিদর্শনের ঘাটতি দুর্ঘটনায় অন্যতম কারণ।

/আরএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম