ন্যাশনাল ব্যাংক থেকে অর্থপাচার, হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:০৯

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের অর্থপাচারের অভিযোগ তদন্তের বিষয়ে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী এক মাসের মধ্যে রুল শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ন্যাশনাল ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০২২ সালের ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি ও দুদককে এ বিষয়ে তদন্ত করে চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহ এ রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

 

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি