রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সাঁড়াশি অভিযান, জঙ্গিদের সঙ্গে গোলাগুলি

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:৩৭

নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া'র শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেফতারে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‍্যাব। পরে কুতুপালং এলাকায় আবারও অভিযানে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে এক বার্তায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আ ন ম ইমরান হোসেন। তিনি বলেন, কক্সবাজারের কুতুপালং এলাকায় জঙ্গিদের সঙ্গে র‍্যাবের মধ্যে গুলিবিনিময় চলছে।

বাংলা ট্রিবিউনের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া'র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র‍্যাব-১৫ এর সদস্যরা।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে  র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম