দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশ সফল করতে ১৫ ফেডারেশনের যৌথ বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩

আগামী ২৭ জানুয়ারি সম্মিলিত সাংস্কৃতিক জোটের দেশব্যাপী সাংস্কৃতিক সমাবেশ সফল করতে দেশের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ১৫টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এদিন গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি।

বিবৃতিতে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দেশের সব শ্রেণি-পেশা, সামাজিক, সাংস্কৃতিক শক্তির ঐক্যবদ্ধ কর্মপন্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো— বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সংগীত শিল্পী সমাজ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের