সাংবাদিক শারমিনের মরদেহ উদ্ধারের এক মাস পার, তদন্ত কত দূর

কবির হোসেন
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯

সাংবাদিক শবনম শারমিনের মরদেহ উদ্ধারের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মামলার তদন্ত সংস্থার সূত্র বলছে, রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র‍্যাব এবং পিবিআই। আর আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে সিআইডি।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফায়সাল মিয়া মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও কিছু এখন বলা যাচ্ছে না। আমরা আমাদের তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। তদন্ত চলমান।’

এসআই আরও বলেন, ‘ফেসবুক-মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ মৃত্যুর আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে সিআইডি। আমাদের পাশাপাশি র‍্যাব এবং পিবিআই মামলার ছায়া তদন্ত করছে।’

গত ২৭ ডিসেম্বর রাতে রাজধানীর মগবাজারের একটি বাসার পঞ্চম তলা থেকে সাংবাদিক শবনম শারমিনের মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ উদ্ধারের অন্তত চার-পাঁচ দিন আগে মারা যান শবনব শারমিন।

এ ঘটনায় গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন শবনম শারমিনের বড় বোন শবনম পারভিন। মামলায় শারমিনের স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধবিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলামকে আসামি করা হয়। ঘটনার পর থেকে সাইদুল পলাতক রয়েছেন।

শবনম শারমিনের বড় বোন শবনম পারভিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি সপ্তাহেই আমি মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছি। তবে উনি আমাকে নতুন কোনও তথ্য দিতে পারেনি এখনও। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে, এমনটাই বলেছেন তদন্ত কর্মকর্তা। শুনেছি মামলার আসামি আগাম জামিনে বের হয়ে এসেছে। সে জামিনে বের হয়ে মগবাজারের বাসায়ও গিয়েছিল বলে জানতে পেরেছি।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর শবনম তার বড় বোনকে জানান, অফিসের কাজে তিনি ঢাকার বাইরে আছেন। ফিরতে বেশ কয়েক দিন দেরি হবে। পরে ২৩ ডিসেম্বর রাতে শবনমের মোবাইল ফোনে কল করা হলেও কেউ রিসিভ করেনি। বোনের স্বামী সাইদুলের কাছে কারণ জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে তারা অনেক চেষ্টার পর বাসার ঠিকানা পেয়ে সেখানে গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পান।

এ সময় তারা বাড়ির মালিক ও পুলিশকে খবর দেন। পুলিশ এসে শবনমকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। চার-পাঁচ দিন আগে শবনমের মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

উল্লেখ্য, নিহত সাংবাদিক শবনম শারমিন অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কাজ করতেন।

/এমএস/
সম্পর্কিত
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: দিলীপ আগারওয়ালা ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান