প্রধানমন্ত্রীর নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলো সিভিলিয়ান ফোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে তৈরি করা ভুয়া ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ডিজেবল করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

সাইবার সুরক্ষায় কাজ করা বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের পরিচালক আদিল হাসান শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই এই আইডির বিষয়ে জানতে পেরেছিলাম। তারপর রাত থেকে একটানা শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এই আইডি রিমুভের জন্য চেষ্টা শুরু হয়। অবশেষে তা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।’

আইডিটি কোথা থেকে পরিচালিত হতো, তা শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আদিল হাসান বলেন, ‘আইডিটি কোথা থেকে পরিচালিত হয়েছিল, তার কোনও হদিস পাওয়া যায়নি। তবে আইডিটা ফেক আইডেন্টিটি দিয়ে ভেরিফাইড করেছিল প্রতারক চক্রটি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও আইডি নেই। বিভ্রান্তি থেকে দূরে ও সচেতন থাকতে সবাইকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম